বাণিজ্যসচিবের মৃত্যুতে ঢাকা চেম্বারের সভাপতির শোক জ্ঞাপন

স্টাফ রিপোর্টার

বাণিজ্যসচিবের মৃত্যুতে ঢাকা চেম্বারের সভাপতির শোক জ্ঞাপন
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মাহবুবুর রহমান শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ তারিখে ৫৮ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

তার দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।

বেসরকারি খাতের নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তার এ অবদান ঢাকা চেম্বার পরিবার শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন