সুপ্রীম কোর্ট সচিবালয় প্রশ্নে

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ

সুপ্রীম কোর্ট সচিবালয় প্রশ্নে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনে কোন ধরনের মতভেদ নেই। তাই এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। সুপ্রীম কোর্ট সচিবালয় প্রশ্নে বিচারকগণ ঐক্যবদ্ধ। এ নিয়ে বিচারকদের মাঝে কোন বিভক্তি নেই।

বিজ্ঞাপন

সোমবার জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন'র সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে বিচারকদের বিভক্তি নিয়ে কিছু মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান।

তারা জানান, সম্প্রতি "কালবেলা”সহ কয়েকটি পত্রিকায় সুপ্রীম কোর্ট সচিবালয় বিষয়ে বিচারকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশ করা হয়েছে-তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদসমূহে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এবং বিচারকদের অবস্থান সম্পর্কে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং বাস্তবতার পরিপন্থী।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন সুস্পষ্টভাবে জানাতে চায় , সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে এসোসিয়েশন এবং বিচারকদের মধ্যে কোনো প্রকার বিভক্তি নেই, বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক এবং আর্থিক স্বাধীনতা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে এসোসিয়েশনের সকল সদস্য সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ। সংবাদে যেভাবে এসোসিয়েশনের ভার্চুয়াল সভায় মতবিরোধের চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে তা আদৌ সত্য নয়। উক্ত সভায় কোনো প্রকার বিভাজন বা নীতিগত বিরোধ দেখা দেয়নি।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রেক্ষিতে এসোসিয়েশন প্রত্যাশা করে, সংশ্লিষ্ট অধ্যাদেশটি যথাযথ পর্যালোচনা শেষে দ্রুত আইন হিসেবে প্রণীত হবে এবং বিচার বিভাগের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংশ্লিষ্ট সংবাদসমূহে তথ্যের উৎস, প্রাপ্তির পদ্ধতি উল্লেখ ছাড়াই এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের বক্তব্য যাচাই না করেই বিভ্রান্তিকর শিরোনাম ও তথ্য উপস্থাপন করা হয়েছে। তারা এ ধরনের সংবাদ প্রকাশ পেশাগত সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...