স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না
ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না।

বিজ্ঞাপন

রোববার বেলা ১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে— গণতন্ত্র; বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে যে অভিযোগটি করেছেন; তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) আক্রান্ত হয়েছেন; সেটা আমরা দেখেছি। আমরা একটা প্রাথমিক তদন্ত করেছি, এটা খুবই সংক্ষিপ্ত। এটা আরও বিস্তারিতভাবে করতে হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, হয়তো খুব শিগগিরি মামলা হতে পারে।

এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, শনিবার জাসদ কার্যালয় থেকে যাদের আটক করা হয়েছিল, যাচাই-বাছাই শেষে তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গও সংবাদ সম্মেলনে ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাটওয়ারীর বক্তব্য নিয়ে তার অবস্থান স্পষ্ট নয়। তিনি বলেন, ‘ভারসাম্যহীন বক্তব্য দেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর অভ্যাসে পরিণত হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন