‘আইজিপি সাহেব, পুলিশকে বিতর্কিত করলেন, সরকারকেও বিব্রত করলেন’

‘আইজিপি সাহেব, পুলিশকে বিতর্কিত করলেন, সরকারকেও বিব্রত করলেন’
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির

‘ক্রসফায়ার’বিষয়ক মন্তব্যের মাধ্যমে আইজিপি নিজেকে ও পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন এবং সরকার ও জনগণকে বিব্রত করেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি আইজিপির তীব্র সমালোচনা করে লেখেন, ‘আইজিপি সাহেব!!!! কি বলতে গিয়ে কি বলে ফেললেন!!! নিজে এবং সমগ্র পুলিশ বাহিনীকে বিতর্কিত করলেন। সরকার এবং জনগণকেও বিব্রত করলেন।’

সংবাদমাধ্যমের সামনে কথা বলা বা গণমাধ্যম ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে এই সিনিয়র আইনজীবী আরো বলেন, ‘মিডিয়া ফেইস করাটা একটা বড় বিদ্যা। আয়ত্ত করুন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন