ডিটিজাল খাত সরকারের অন্যতম অগ্রাধিকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্টাফ রিপোর্টার

ডিটিজাল খাত সরকারের অন্যতম অগ্রাধিকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বর্তমান সরকারের ডিটিজাল খাতে অন্যতম অগ্রাধিকার রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ডিজিটাল খাতে যে উদ্দিপনামূলক ট্যাক্স কাঠামো থাকা দরকার তা নেই। বিনিয়োগ আকর্ষণের জন্য এটা জরুরি।

সোমবার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এই মেলার আয়োজন করে।

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ডিজিটাল খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি আইএসপি খাতে বিদ্যমান সমস্যার সমাধান করতে সরকার এবং বিটিআরসির প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদ বলেছেন, আগামী পাঁচ বছরে সরকার তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে- সর্বজনীন কানেক্টিভিটি নিশ্চিতকরণ, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডেন্টিটি’ বাস্তবায়ন এবং ডিজিটাল ওয়ালেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। টেলিযোগাযোগ খাতে অ্যাক্টিভ শেয়ারিং বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিটিআরসি অ্য্যাক্টিভ শেয়ারিংয়ের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম বলেন, আইএসপি লাইসেন্স নবায়ন, অ্যাক্টিভ শেয়ারিং বিষয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে উদ্যোগ গ্রহণ করা হবে।

আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপি এই খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আইএসপি নেটওয়ার্কের মাত্র ৩০ শতাংশ ব্যবহার করা হয়। বাকিটা অব্যবহৃত থাকে। অ্যাক্টিভ শেয়ারিং থাকলে অব্যবহৃত নেটওয়ার্কের পরিমাণ অনেকাংশে কমে আসবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূইঞা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...