সংরক্ষিত আসন

বিএনপির ৩ নারীর মনোনয়ন দাখিল, জমা দেয়নি জামায়াতের কেউ

স্টাফ রিপোর্টার

বিএনপির ৩ নারীর মনোনয়ন দাখিল, জমা দেয়নি জামায়াতের কেউ

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়ার দুইদিন বাকি থাকলেও এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র তিনটি।

ইসির মনোনয়ন সংগ্রহকারীর তালিকা থেকে জানা গেছে, গত ১২ দিনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের সমর্থন পেতে ৪৩১ জন মনোনয়নপত্র তুললেও মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র তিনজন।

বিজ্ঞাপন

ইসি সূত্র বলছে, মনোনয়নপত্র জমাদানকারী তিনজন হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও মাহবুবা রহমান। তারা তিনজনই বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

রোববার বিকেলে সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, আজ ইসি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৫ জন নারী। এর মধ্যে ৩৪ জনই বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী। এছাড়া বাকি একজন হলেন- জামায়াত জোটভুক্ত লেবার পার্টি থেকে নাসিমা নাজনীন সরকার।

এছাড়া আজ মনোনয়ন গ্রহণ কারিদের মধ্যে রয়েছেন, জেরিন দিলোয়ার হোসেন, এড. তসলিমা খাতুন হেনা, হোসনে আরা চাঁদনী, মোছা. তছমিনা খাতুন, তৌহিদা ইয়াসমিন, মোসাম্মৎ আয়শা আক্তার, মোছা. মেহেরুন নেছা, নাদিরা আক্তার, সাদিয়া হক, থেংচি তিসা সাংমা, সুচরিতা মানখিন, ইসরাত জাহান, নোরী খীসা, নুরুন নাহার রেজা শিল্পী, শবনম মোস্তারী, সেলিনা শহীদ, ফাতেমা আক্তার খানম, রহিমা ইসলাম, নাছরীন ইয়াহিয়া, শাহাজাদী লায়লা আরজুমান বানু, জান্নাতুল ফেরদৌস (অশ্রু), মোসা সুফিয়া বেগম, সুলতানা পারভীন, আলেয়া ফেরদৌস তুলি, পাপড়ী নাজরানা নুড়ী, মুনমুন আক্তার, ফেরদৌসী বেগম, ইয়াছমীন আক্তার, এড. ফরিদা ইয়াছমিন, জাহান সুলতানা খান, সামিয়া ইসলাম, নুরজাহান বেগম, ফারহানা ইয়াসমিন চৌধুরী, মোছা. নাহিদ ইয়াসমিন প্রধান।

উল্লেখ, ২২ ও ২৩ এপ্রিল থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হবে। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০শে এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...