আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার
ছবি: ভিডিও থেকে নেওয়া

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে। সোশ্যাল মিডিয়ায় বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা নেবে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সেবিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন