দেশে ৫ দিনে ১১৭ বিল পাসের রেকর্ড এই প্রথম: চিফ হুইপ

আমার দেশ অনলাইন

দেশে ৫ দিনে ১১৭ বিল পাসের রেকর্ড এই প্রথম: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র হলো একটি আস্থার জায়গা। আমরা বিরোধী দলকে বিশ্বাস করব, আর বিরোধী দলও আমাদের বিশ্বাস করবে।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেলের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চিফ হুইপ বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সবার উদ্দেশ‌্যে বলেন- কোথাও কোনও সমস‌্যার উদ্ভব হলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন অথবা প্রয়োজনে আমাকে জানাবেন। কিন্তু কেউ কখনও আইন হাতে তুলে নেবেন না। আমরা মানুষের কল‌্যাণের জন‌্য নির্বাচিত হয়েছি। কাজেই মানুষের কল‌্যাণ নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন‌্য যে দায়িত্ব পালন করা দরকার আপনারা সেই দায়িত্ব পালন করবেন সংসদে এবং সংসদের বাইরে। আমরা সত‌্যিকার অর্থেই একটি কল‌্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই। এরকম রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আপনারা আমার টুলস এবং হ‌্যান্ডস।

জ্বালানি সংকট নিরসন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি সমস‌্যা সমাধানে ভর্তুকির ওপর আরও ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছেন। বিগত স্বৈরাচার এই দেশ থেকে ২৭ লক্ষ‌ কোটি টাকা পাচার করেছে। এই ভর্তুকির টাকা মানুষের কল‌্যাণে কাজে লাগবে। প্রধানমন্ত্রী চান এই দেশের টাকা পাচার নয়, মানুষের কল‌্যাণে কাজে লাগুক এবং এটি শুধু তারেক রহমানকে দিয়েই সম্ভব।

চিফ হুইপ বলেন, পার্লামেন্ট চলছিল এমন সময় যখন শেরপুরে নির্বাচন হচ্ছে, একজন বিরোধী দলীয় সদস‌্য দাড়িয়ে বললেন- এইমাত্র খবর এলো যে আমাদের একজন জামাতের কর্মী নিহত হয়েছেন এবং তিনি তখন ইন্নালিল্লাহ পাঠ করেছেন কিন্তু লোকটি আসলে মারা যায়নি এবং লোকটি এখনো জীবিত আছেন। পরবর্তী অধিবেশনের সময় আমি সংসদে বক্তব‌্যটি এক্সপাঞ্জ করার প্রস্তাব করব। এরকম কিছু ভুয়া ও মিথ‌্যা তথ‌্যের ওপর সিদ্ধান্ত হয়। মানুষ এক্ষেত্রে যাচাইও করে না। আমি বিশ্বাস করতে চাই বাস্তবতা যাচাইয়ের নিরিখে উনারা দায়িত্ব পালন করবেন।

চিফ হুইপ বলেন, আমরা বিরোধ‌ীদলীয় ও সরকার দলীয় সদস‌্য দ্বারা গঠিত বিশেষ কমিটির মাধ‌্যমে ১৩৩টি অধ‌্যাদেশ যাচাই-বাছাই করেছি। চুলচেরা বিশ্লেষণ শেষে আমরা একমত হই যে ১৬টি অধ‌্যাদেশে সংশোধনী আনা দরকার তাই আমরা এগুলো বিল আকারে পরে উত্থাপন করব এবং ১১৭টি অধ‌্যাদেশ আমরা পাস করব। সেভাবেই আমরা পার্লামেন্টে পাস করেছি এবং এর জন‌্য সময় পেয়েছি মাত্র ৫ দিন। আমিসহ সংসদ সচিবালয়, বিজি প্রেসের সংশ্লিষ্ট ব‌্যক্তিবর্গ নির্ঘুম রাত কাটিয়ে এর জন‌্য কাজ করেছি। বাংলাদেশের ইতিহাসে ৫ দিনে ১১৭ বিল পাস করার রেকর্ড এই প্রথম, নজিরবিহীন। এতকিছুর পর বিরোধী দলের সদস‌্যগণ ছোট দুটি সংশোধনী আনার কারণে একটি ঠুনকো বিষয় নিয়ে ওয়াকআউট করেছেন। এ ঘটনায় আমরা খুব দুঃখ পেয়েছি। তবে ওয়াক আউট গণতন্ত্রের একটি অংশ, তাদের অধিকার আছে ওয়াক আউট করার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...