রাশেদ প্রধান

বিএনপি তাদের পূর্বসূরি আ.লীগের দেখানো পথেই হাঁটছে

আমার দেশ অনলাইন

বিএনপি তাদের পূর্বসূরি আ.লীগের দেখানো পথেই হাঁটছে
ছবি: আমার দেশ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘দেশের নেতৃত্বদানকারীদের মাত্র দুটি গুণ থাকা প্রয়োজন— একটি হলো দুর্নীতিমুক্ত হওয়া, অন্যটি আধিপত্যবাদ মেনে না নেওয়া। তবেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার, আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান সরকার বিএনপি তাদের পূর্বসূরি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে।

জাগপা মুখপাত্র বলেন, ক্ষমতায় আরোহণ করেই ম্যানেজ ভোটের বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে নজিরবিহীন দলীয়করণ। স্বাধীনতার ৫৫ বছরে দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; দুর্ভাগ্যবশত বিএনপিও আজ সেই একই পথের পথিক হয়েছে। মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর জুলাইয়ের যোদ্ধারা এনেছেন সার্বভৌমত্ব। কিন্তু আজ আবারও আমাদের সেই সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে।

জাগপা প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...