প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। গতকাল শুক্রবার ভোরে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।
এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। বিএনপির এ দুই সিনিয়র নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতাকর্মীরা।
গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

