মাহমুদউল্লাহকে দলে ভেড়াল প্রাইম ব্যাংক, বিজয়কে মোহামেডান আর মমিনুলকে লিওপার্ডস

স্পোর্টস রিপোর্টার

মাহমুদউল্লাহকে দলে ভেড়াল প্রাইম ব্যাংক, বিজয়কে মোহামেডান আর মমিনুলকে লিওপার্ডস

দলবদলের দিনগুলো ছাড়া বিসিবি অফিসে থাকা সিসিডিএম কার্যালয়ে ভিড় থাকে না। আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনে বেশ উৎসবমুখর পরিবেশ ছিল সিসিডিএম কার্যালয়ে। অনলাইন ও সশরীরে উপস্থিত হয়ে মোট ৭৯ ক্রিকেটার আজ দলবদল সম্পন্ন করেছেন। বাকি ক্রিকেটাররা আগামীকাল দলবদলে অংশ নেবেন।

বিজ্ঞাপন

এবারের দলবদলের প্রথম দিন শেষে খানিকটা স্পষ্ট হয়েছে যে, ভালো দল গড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। দলবদল শেষে বোঝা যাচ্ছে এবারের শিরোপা লড়াইয়ে থাকবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এছাড়া ভালো দল গড়েছে প্রাইম ব্যাংক ও নবাগত ঢাকা লিওপার্ডস।

দলবদল করা ক্রিকেটারদের মধ্যে এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখরা যোগ দিয়েছেন মোহামেডানে। এছাড়া সাদা-কালো শিবির ছেড়ে এবার প্রাইম ব্যাংকে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া এই দলে আছেন তানজিদ হাসান তামিম-তানজিম হাসান সাকিব। পাশাপাশি রিজান হোসেন, আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেনের মতো তরুণরা আছেন এই দলে।

ঢাকা লিওপার্ডসে নাম লিখিয়েছেন—মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মঈন খান ও হাসান মুরাদদের মতো ক্রিকেটাররা। ঘরোয়া লিগের নিয়মিত মুখ আলাউদ্দিন বাবু, সৈকত আলী ও আরাফাত সানিও আছেন ঢাকা লিওপার্ডসে।

অন্যদিকে আবাহনীতে নাম লিখিয়েছেন—খালেদ আহমেদ, সাব্বির হোসেন, সাব্বির আহমেদ ও জাকের আলী অনিকদের মতো ক্রিকেটাররা। এছাড়া রহনতদৌল্লা বর্ষণ, অনিক সরকার ও ইকবাল হোসেন ইমনদের মতো তরুণরা।

সব মিলিয়ে আরো একদিন সিসিডিএমে কার্যালয়ে থাকবে উৎসবমুখর পরিবেশ। শেষদিনে আরো বেশ কয়েকজন ক্রিকেটার করবেন দলবদল। এরপরেই বোঝা যাবে কোনো কোনো দল থাকবে শিরোপা লড়াইয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...