প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর। দেশের ৬৪ জেলার ৩৫০ স্কুলের সাড়ে ৮ হাজারের বেশি ক্রিকেটার অংশ নিতে যাচ্ছে এবারের আসরে। টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ৬৫১টি।
আজ থেকে শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচ। জেলা পর্যায় শেষে শুরু হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে হয়েছে টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড ও কমিউনিকেশনের প্রধান সৈয়দ রায়হান তারিক।
তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও স্কুল ক্রিকেট থেকে উঠে আসা জাতীয় দলের তারকা তাওহিদ হৃদয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

