লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখলেন লিটন-মিরাজ

স্পোর্টস রিপোর্টার

লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখলেন লিটন-মিরাজ

সবশেষ মৌসুমে মেহেদি হাসান মিরাজ খেলেছিলেন মোহামেডানের হয়ে আর লিটন দাস গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে। এবার তাদের দেখা যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। আজ দলবদলের শেষদিনে নতুন ঠিকানায় নাম লেখান তারা দুজন।


এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল না বানানোর সিদ্ধান্ত নিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে এসে আসন্ন মৌসুমের জন্য শক্তিশালী দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিজ্ঞাপন


ডিপিএলের এবারের দলবদলের প্রথম দিনে নতুন কোনো ক্রিকেটার ভেড়ায়নি ব্রাদার্স ইউনিয়ন, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স। এই দলগুলো আজ দলবদল করেছে।

শেষদিনে লিটন-মিরাজ ছাড়াও চমক দেখান পেসার অভিষেক দাস। গত কয়েক মৌসুমে ইনজুরির কারণে খেলতে না পারা এই পেসার এবার খেলবেন গাজী গ্রুপের হয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...