পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকের স্মৃতিটা মোটেই দারুণ কিছু ছিল না। নাহিদ রানা ভুলে যেতে চাইবেন নিশ্চিত। পেশোয়ার জালমির জার্সি গায়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ৩ ওভারে খরচ করেছিলেন ৩০ রান। বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে কিন্তু উল্টোটা করে দেখালেন। দুর্দান্ত পারফরম্যান্সে জ্বলে উঠলেন।
নিজের দ্বিতীয় ম্যাচে চার ওভারে মাত্র ৭ রান খরচ করে এক মেডেনসহ ৩ উইকেট পেয়েছেন বাংলাদেশ এ তারুণ পেসার। বোলিংয়ে তার গতির ঝড় তোলার ম্যাচে করাচি কিংসকে ১৫৯ রানের বড় ব্যবধানে ধরাশায়ী করেছে পেশোয়ার। রানের হিসাবে এটি পিএসএলের ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
করাচিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে পেশোয়ার। সেঞ্চুরি হাঁকান শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস (১০৯)। বাবর আজমের ৮৭ রানের ইনিংসে জবাবে নাহিদ রানা আর দুই স্পিনার ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিমের বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে ডেভিড ওয়ার্নারের করাচি। ৩ ওভারে ২৩ রান দিয়ে শরিফুল ইসলাম ১ উইকেট পেয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

