লিজেন্ডস লিগে খেলবেন মাহমুদউল্লাহ-আশরাফুলরা

স্পোর্টস রিপোর্টার

লিজেন্ডস লিগে খেলবেন মাহমুদউল্লাহ-আশরাফুলরা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অব লিজেন্ডসের তৃতীয় আসরে অংশ নেবে বাংলাদেশ। জাতীয় দল থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলরা এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশ চ্যাম্পিয়নস নামে।

বিজ্ঞাপন

আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। ইংল্যান্ডে চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট।

আজ দলের পরিচিতিপর্বে উপস্থিত ছিলেন দলের মালিকানায় থাকা ইউনুস হাসান। এছাড়া ছিলেন দলের সহ-মালিক শাহনিয়ান তানিম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় এখানে নেই বিসিবির সরাসরি কোনো সহযোগিতা। তবে অনানুষ্ঠানিকভাবে বিসিবির সহযোগিতায় এই টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন দল এমনটাই জানান শাহনিয়ান তানিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন