আইসিসির মার্চ সেরার দৌড়ে বুমরাহ-স্যামসন-এস্তেহেইজেন

স্পোর্টস ডেস্ক

আইসিসির মার্চ সেরার দৌড়ে বুমরাহ-স্যামসন-এস্তেহেইজেন

মার্চ মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা দিয়েছে আইসিসি। সেরা ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, সাঞ্জু স্যামসন ও দক্ষিণ আফ্রিকার কনর এস্তেহেইজেন।

বিজ্ঞাপন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যেখানে বড় অবদান রেখেছেন বুমরাহ ও স্যামসন। শেষ তিন ম্যাচে টানা ফিফটি করেছেন স্যামসন। টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন তিনি। তাতে মাস সেরার দৌড়ে জায়গা পেয়েছেন অনায়াসে।

বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বুমরাহ। ফাইনালে ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই সাড়া ফেললেন কনর এস্তেহেইজেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে টানা ফিফটি করেছেন। দল সিরিজ জেতার সঙ্গে সিরিজ সেরার পুরস্কার পান এই তরুণ উইকেটকিপার ব্যাটার।

এদিকে নারী ক্রিকেটে মার্চ মাসের সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা কাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...