চট্টগ্রাম আবাহনীর হোঁচট

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রাম আবাহনীর হোঁচট

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে হোঁচট খেয়েছে চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর ক্লাবটিকে আজ ১-১ গোলে রুখে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটে ঢাকা ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন শুভ রাজবংশী। পরে প্রথম প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৪ মিনিটে) সমতাসূচক গোল এনে দিয়ে চট্টগ্রাম আবাহনীর ডাগআউটে স্বস্তির পরশ বইয়ে দেন জামাল উদ্দিন।

বিজ্ঞাপন

অন্যদিকে সিটি ক্লাব ১-০ গোলে হারিয়েছে শুকতারা যুব সংসদকে। সিটি ক্লাবের জার্সিতে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন মোহাম্মদ মিঠু। আর গোল উৎসব করেছে বিআরটিসি স্পোর্টস ক্লাব। খাইরুল ইসলামের জোড়া গোলের সুবাদে তারা ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ওয়ারি ক্লাবকে।

ম্যাচের ৮ মিনিটেই বিআরটিসিকে এগিয়ে দেন খাইরুল ইসলাম। লড়াইয়ের ১১ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন জয়ন্ত লাল। ৪৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন খাইরুল ইসলাম। ম্যাচ শেষের বাঁশি বাজার ৬ মিনিট আগে জয়ের ব্যবধান বাড়িয়ে দেন গোলাম রাব্বি। তবে ৮৬ মিনিটে ওয়ারি ক্লাবের হয়ে একটি গোল শোধ করেন অবশ্য চিঙ্গা ইউ মারমা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন