
সংকট নিরসনে চীনে বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত ২২ ফেব্রুয়ারি নতুন করে সংঘর্ষ শুরু হয়। চলমান এ সংঘর্ষ বন্ধে চীনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চলছে। আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধি দল বর্তমানে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের উরুমচিতে রয়েছে।























