
রাজশাহীতে গাছে গাছে আমের গুটি, ভালো ফলনের আশা
আমের রাজধানীখ্যাত রাজশাহী অঞ্চলের গাছে গাছে এখন শোভা পাচ্ছে মটরশুঁটির মতো ছোট ছোট আমের গুটি। চারিদিকে ছড়িয়ে পড়া মিষ্টি ঘ্রাণ জানান দিচ্ছে আসন্ন আম মৌসুমের বার্তা। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষক, ব্যবসায়ী ও কৃষি বিভাগের সংশ্লিষ্টরা

















