
পলাশবাড়ীতে গৃহবধূ হত্যার রহস্যময় ঘটনার মূল আসামি গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ীতে কবিতা বেগম নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা হাসনা বেগম জামাতাসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ নিহত গৃহবধূর স্বামী হারুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে।



