
সার্ফিং টুর্নামেন্ট উদ্বোধনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী
কক্সবাজারে কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে
সমুদ্রের নীল জলরাশির বুকে একেকটি সার্ফিং বোর্ড যেন একেকটি জলরঙের তুলি। কখনও বিশাল ঢেউয়ের সাথে মিতালি, আবার কখনও উত্তাল সমুদ্রকে জয় করার নেশা। কক্সবাজারে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এভাবেই ঢেউয়ের পিঠে চড়ে খেলছিলেন লড়াকু সার্ফাররা। শত প্রতিকূলতা ডিঙিয়ে লোনাজলের এই যোদ্ধাদের লক্ষ্য যেন আকাশছোঁয়া।























