
রোনালদোর পা যেন ‘ইস্পাত কঠিন’
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ২৮ ফেব্রুয়ারি আল-ফায়হার বিপক্ষে মাঠের লড়াইয়ে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইনজুরির বিরুদ্ধে লড়তে এ পর্তুগিজ ফুটবল মহাতারকা সৌদি আরব ছেড়ে পা রেখেছেন স্পেনের রাজধানী মাদ্রিদে। চালিয়ে যাচ্ছেন নিজের পুনর্বাসন প্রক্রিয়া।























