
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত
রুশ কর্তৃপক্ষ আজ জানিয়েছে যে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় দেশটির বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লেনিনগ্রাদ অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে।























