ছোট পর্দার বড় আকর্ষণ ‘ইত্যাদি’
প্রতি বছরের মত এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেত-এর ইত্যাদি। ঈদ এলেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখার জন্য।

প্রতি বছরের মত এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেত-এর ইত্যাদি। ঈদ এলেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখার জন্য।
বরাবরের মতো এবারও ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে আসছে ঈদের বিশেষ ইত্যাদি। ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়।

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সব সময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকদের মাঝে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সাথে একাত্ম হয়ে ওঠে মানুষের মন। লক্ষ কোটি মানুষ যেমন অপেক্ষা করে ঈদের জন্য, তেমনি অপেক্ষা করে ইত্যাদির জন্যও।

ইত্যাদি নিয়ে নতুন করে বলার কিছু নেই। সময়ের সঙ্গে আপন দ্যুতিতে এগিয়ে চলছে ইত্যাদি। এবারের ঈদের বিশেষ ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান।

প্রচার ৩১ অক্টোবর

বিটিভিতে প্রচারিত হবে ৩০ মে

ইত্যাদির শুটিংয়ে মারামারির অপপ্রচারে অবাক হানিফ সংকেত