
মন্তব্য প্রতিবেদন
এক-এগারোর দুঃসময় ভোলা যাবে না
এবারের ঈদুল ফিতরে আমরা সংবাদকর্মীরা টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করেছি। ছুটি শেষে ২৪ তারিখ সকালে পত্রিকা অফিসে এসেই এক-এগারোর অন্যতম খলনায়ক, মহাদুর্নীতিবাজ লে. জে. (অব.) মাসুদের গ্রেপ্তারের সংবাদে বেজায় অবাক হয়েছিলাম। বর্তমান সরকারের ‘অন্দরে-বাহিরে’ এক-এগারোর কুশীলব, সমর্থক, সুশীল মিডিয়ার সব























