
ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা
মহানবী (সা.) প্রথম ঘোষণা করেন – ‘পৃথিবীর সব মানুষ সমান’
বক্তারা বলেন, এ বছরের ঈদে মিলাদুন্নবী (সা.) বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকীর বছর। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে ইরানের প্রস্তাবে ২০২৫ সালকে বিশ্বব্যাপী “হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকী” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
















