
এনটিএমসি ও র্যাব সংস্কারে সরকারের ধীরগতি
বিতর্কিত নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির সুপারিশ করেছিল গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কিন্তু নতুন সরকার এসে এনটিএমসির মেয়াদ আরেক বছর বাড়িয়েছে। অপরদিকে ‘ডেথ স্কোয়াড’ হিসেবে কুখ্যাত র্যাবের নাম ও পোশাক বদলের ঘোষণা থাকলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই।

