
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর । শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতের পর উভয় পক্ষই নিজেদের এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেন।






