
শিবগঞ্জে রাতের আঁধারে বাড়িতে ককটেল হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে নির্মাণাধীন বাড়িতে ককটেল হামলা চালিয়ে লুটপাটের অভিযোগে মামলা দায়ের হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর পরেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েছেন হামলার শিকার পরিবারের সদস্যরা।























