
২৭ মার্চ থেকে কক্সবাজারেশুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব
আগামীকাল ২৭ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু দিনব্যাপী ১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসব। কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে এই আয়োজনে প্রদর্শিত হবে বাংলাদেশের ৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা, ১টি ইংরেজি চলচ্চিত্র এবং ১টি প্রামাণ্যচিত্র।
















