অজানিত পিছুটান
জিব দিয়ে অনুভব করি ঠোঁটের খুন পঞ্চাশের দুর্ভিক্ষ যেন অতৃপ্ত পিপাসার মানবী। বিস্মিত! অজানিত আশঙ্কার অনল বুকের ভিতর বইতে থাকা এক পাথরকাটা স্রোত। আঁধার গহ্বরে ঠাঁই নিয়েছে মৃত্যুক্রোড়।

জিব দিয়ে অনুভব করি ঠোঁটের খুন পঞ্চাশের দুর্ভিক্ষ যেন অতৃপ্ত পিপাসার মানবী। বিস্মিত! অজানিত আশঙ্কার অনল বুকের ভিতর বইতে থাকা এক পাথরকাটা স্রোত। আঁধার গহ্বরে ঠাঁই নিয়েছে মৃত্যুক্রোড়।

আমাদের আকিদা কি জানেন?—অদৃশ্য এক মায়া কিছুটা কাতর মোহ—আর বাকিটা নিজের ছায়া যতই ধরতে যাই, ধরাই দেয় না— গোসলখানায় যেন গায়ে মাখা সাবানের ফেনা। আমাদের আকিদায় কী থাকে জানেন? মাংস—প্রাণিজ আমিষ কিছুটা পিচ্ছিল মেদ, বাকিটুকু বিষ শুধুই ওজনে বাড়ে—খুব একটা কাজে আসে না।

আজ সকালে কলের পানিতে পরিষ্কার করতে গিয়ে একটি স্ট্রবেরি হাতে তুলে ধরলাম— সে তাকিয়ে আছে আমার দিকে, আমি তাকিয়ে আছি তার দিকে।

হাওয়ার দৌড় মানেই রহস্য। অপেক্ষার মেঘবুকে বর্ষণের সংকেত দিয়ে পৃথিবীর ললাটে বোনে উদ্গমের বীজ! ঘাস কাঁপছে—আসছে আলিঙ্গন!

জুলাইয়ে রচিত কবিতা

নিবেদিত কবিতা