
কাশ্মীরের স্বাধীনতাকামী নেত্রী আছিয়ার নিঃশর্ত মুক্তির দাবি মহিলা মজলিসের
সম্প্রতি দিল্লির একটি আদালত কর্তৃক কাশ্মীরের স্বাধীনতাকামী নারী নেত্রী ও নারী অধিকার সংগঠন দুখতারান-ই-মিল্লাতের প্রধান সৈয়দা আছিয়া আন্দ্রাবি এবং তাঁর দুই সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।























