
অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা : সাঙ্গাকারা
সহ-আয়োজক শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে। লঙ্কানরা বাদ পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে তারা। টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন এখন চুরমার। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা তাই তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার।
