
আমার দেশ সংবাদ প্রকাশের পর
কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ
"কুমিল্লার নিমসার বাজারে প্রশাসনের চেয়ে শক্তিশালী আওয়ামী লীগ-বিএনপি সিন্ডিকেট" শিরোনামে আমার দেশে সংবাদ প্রকাশের পর কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।










