
ড্রোন হামলার পর কুয়েতে নতুন প্রতিরক্ষা কৌশল ঘোষণা
উপসাগরীয় দেশ কুয়েত সাম্প্রতিক ড্রোন হামলার পর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে নতুন কৌশল ও সুরক্ষা নীতিমালা ঘোষণা করেছে। গত রোববার (৫ এপ্রিল ২০২৬) কথিত ইরানি ড্রোন হামলায় কুয়েতের বিভিন্ন সরকারি ভবন ও মন্ত্রণালয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি।




















