
পূজার আনন্দে বিষাদ: মদ্যপানে দুই যুবকের মৃত্যু
শারদীয় দুর্গোৎসবের আনন্দের মাঝেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মদ্যপানের পর অসুস্থ হয়ে মারা গেছেন দুই যুবক। নিহত উভয়েরই স্ত্রী ও দুটি করে কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন চরম অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে চার শিশুসহ দুটি পরি























