
কোপা দেল রে
সেমিতে ওঠা বার্সার চোখ ফাইনালে
আলবাসেতে দারুণ ইতিহাসটা আগেই গড়ে রেখেছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে কোপা দেল রে থেকে বিদায় করে চমকে দিয়েছে ফুটবল দুনিয়াকে। কিন্তু এবার বার্সেলোনার বিপক্ষে আর অঘটনের জন্ম দিতে পারল না দ্বিতীয় বিভাগের দলটি। স্প্যানিশ কাপের শেষ আটে আলবাসেতে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে বার্সার কাছে।






