
কোম্পানীগঞ্জে পৌরসভার বর্জ্যের ভাগাড়ে জনস্বাস্থ্য হুমকিতে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় বসুরহাট পৌরসভার ক্রয় করা একটি খোলা জমিতে দীর্ঘদিন ধরে অবাধে ময়লা-আবর্জনা ফেলায় সেটি এখন বিশাল বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে























