
বজ্রপাতরোধী লক্ষাধিক তালগাছ কেটে ফেলার উদ্যোগ শৈলকুপায়
খালের নাব্য ফিরিয়ে আনতে গিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে আট বছর আগে বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে রোপণ করা লক্ষাধিক তালগাছ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খনন প্রকল্পের আওতায় এসব গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।









