
সদাজাগ্রত উপকূলের সৌন্দর্যঘেরা নিদ্রার চর
বানের পানিতে দুলে ওঠে কেওড়া গাছের ডালপালা, পায়ের নিচে নরম কাদা ঠেলে জেগে থাকে অসংখ্য শ্বাসমূল। একপাশে নদীর সোঁদা গন্ধ, আর ঠিক ওপারেই চোখে পড়ে দিগন্তছোঁয়া সাগরের বিশালতা। নাম তার ‘নিদ্রার চর’। অথচ সেখানে পা রাখতেই মনে হলো—এই চর যেন এক মুহূর্তের জন্যও ঘুমায় না। জোয়ার এসে রোজ বদলে দেয় তার অবয়

















