
খুলনায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত, ব্যবসায়ী আহত
খুলনায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে ধ্বস্তাধস্তির সময় এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে অপর ছিনতাইকারী নিহত এবং আক্রান্ত ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার দীঘলিয়া উপজেলার দেয়াড়া স্টিমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।























