
দুই বন্ধুর গল্পে রাজু-ইমন, সঙ্গে অধরা
এমদাদ এইচ ভূঁইয়া রাজু দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর চাকরি সূত্রে শরীয়তপুরের সোবাহানের সঙ্গে রাজুর পরিচয় হয় এবং এক সময় বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু রাজুর জীবনে যে বন্ধুর ভূমিকা সবচেয়ে বেশি, সেই প্রিয় বন্ধু সোবাহান আত্মহত্যা করে ২০০৭ সালে।

