
ক্ষমতা বদলালে আনুগত্যেরও রঙ বদলায়
রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় রাজনৈতিক পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার পালাবদল হয়, নতুন নেতৃত্ব আসে, নতুন নীতি নির্ধারিত হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক সময় রাষ্ট্রযন্ত্রের ভেতরেও আচরণগত পরিবর্তন দেখা যায়।























