
হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোট আবারো স্থগিত
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট আবারো স্থগিত করা হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আজ (শনিবার) এই ভোট হচ্ছে না।’























