
১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার
গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে আন্দোলন কর্মসূচি বিষয়ে করণীয় ঠিক করতে শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।






















