
বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিশেষ সেবা চালু করল জুলাই জাদুঘর
বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য জুলাই জাদুঘর পরিদর্শন আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ সেবা চালু করেছে জুলাই জাদুঘর কর্তৃপক্ষ। এখন থেকে যেকোনো শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী জাদুঘরে এলে তাদের চলাচলের সুবিধার জন্য বিনা মূল্যে হুইলচেয়ার ব্যবহারের সুযোগ পাবেন























