
জেট ফুয়েলের দাম বাড়ায় ব্যয় বাড়বে দেশি এয়ারলাইনসের
জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের অ্যাভিয়েশন খাতকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ঠেলে দিয়েছে। দেশি প্রাইভেট এয়ারলাইনসগুলো ইতোমধ্যেই ফ্লাইটের ভাড়া বাড়িয়েছে। অভ্যন্তরীণ বিভিন্ন রুটে ওয়ানওয়ে টিকিটের দাম এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া বাড়বে আন্তর্জাতিক রুটেও




