
টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ১৩ মাসের এক শিশুকন্যা সাফা মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে শিশুটি মারা যায়। মৃত সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

