
লক্ষ্যটা এক ঢিলে দুই পাখি শিকার!
মিরপুরের পরিবেশ খানিকটা উৎসবমুখর। প্রতিবার আন্তর্জাতিক কোনো সিরিজ শুরুর আগে এমন পরিবেশ দেখা যায়। তবে এবারের এমন উৎসবমুখর পরিবেশ দিচ্ছে অনেকটা ভিন্ন বার্তা। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনুপস্থিতি ছিল প্রায় তিন মাস।






















