


ইরান যুদ্ধ ইস্যুতে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে প্রায় ২০৯ পয়েন্ট। শতকরা হিসাবে সূচক পতনের এই হার ৩.৭৭ শতাংশ।

চলতি সপ্তাহের লেনদেনের প্রথম দিনেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৬ পয়েন্ট। শতকরা হিসাবে সূচক বৃদ্ধির এ হার ১ দশমিক ৫৩ শতাংশ, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

ডিএসইর সূচক সমন্বয়
বছরের লেনদেন পর্যালোচনায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে নতুন করে যুক্ত হচ্ছে ৯ কোম্পানি। যুক্ত হওয়া ৯টি কোম্পানির মধ্যে ৬টিই হচ্ছে দুর্বল মৌলভিত্তির। অপরদিকে সূচক থেকে বাদ পড়ছে ১৬ কোম্পানি।